জাতীয়
ছবি: সংগৃহীত

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়।

সভা শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের প্রস্তুতির অগ্রগতি এবং সময়সূচির সামঞ্জস্য বিবেচনায় নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহেই পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়েই পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন