আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, মার্কিন চাপ থাকলে পরিস্থিতি বদলাবে বলে হুঁশিয়ারি

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত থাকলে এই কৌশলগত জলপথ স্বাভাবিকভাবে উন্মুক্ত নাও থাকতে পারে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, হরমুজ প্রণালি কীভাবে ব্যবহৃত হবে, কোন নিয়মে চলবে—তা কোনো অনলাইন বক্তব্য বা রাজনৈতিক ঘোষণা নয়, বরং বাস্তব পরিস্থিতি ও “যুদ্ধক্ষেত্রের বাস্তবতা” অনুযায়ী নির্ধারিত হবে।

গালিবাফ আরও জানান, এই জলপথে জাহাজ চলাচল নির্ধারিত নৌরুট মেনে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর অনুমোদনের ভিত্তিতে পরিচালিত হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান নাকি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ইব্রাহিম রেজাই আল জাজিরাকে জানিয়েছেন, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি বা সমঝোতা কাউকে দেওয়া হয়নি।

মতামত দিন