আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

লেবাননে আর একটি বোমাও নয়—যথেষ্ট হয়েছে ইসরায়েলকে ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

লেবানন ইস্যুতে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলকে আর কোনো হামলা না চালানোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, এই সময়ে নতুন করে বোমা হামলার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৮ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আর একটি বোমাও নয়—যথেষ্ট হয়েছে।” তার এই মন্তব্যে ইসরায়েলের প্রতি সরাসরি চাপের ইঙ্গিত দেখা যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে, তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়েছে এবং এই প্রক্রিয়ায় ওয়াশিংটনই মূল ভূমিকা রাখছে।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর রাখতে সব পক্ষকে সংযত থাকতে হবে এবং কোনো ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলতে পারে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

মতামত দিন