প্রথম হজ ফ্লাইটে সৌদিতে পৌঁছালেন বাংলাদেশি হজযাত্রীরা।
বাংলাদেশ থেকে হজ মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে প্রথম ফ্লাইটের মাধ্যমে। ৪১৯ জন হজযাত্রী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজি-৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে নামার পরপরই যাত্রীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম হাজিদের অভ্যর্থনা জানান। এ সময় তাদের ফুল ও রিফ্রেশমেন্ট কিট দেওয়া হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি হজ টার্মিনাল ও সৌদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।
এর আগে শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মতামত দিন