ইসলামের আলো
ছবি: সংগৃহীত

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, এ বছর যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র হজ পালনের জন্য এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন যাত্রী সৌদি আরব যাবেন। তাদের পরিবহনে আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট চালু হচ্ছে।

প্রথম ফ্লাইটটি শুক্রবার রাত সাড়ে ১২টায় রাজধানী থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এতে ৪১৯ জন হজযাত্রী থাকবেন। এই হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, প্রশিক্ষণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

এবার হজযাত্রীদের জন্য বিমান টিকিটের দাম কিছুটা কমানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার টিকিটপ্রতি প্রায় ১২ হাজার টাকা কম খরচ হচ্ছে।

এদিকে, হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ থেকে ১৭১ সদস্যের একটি চিকিৎসক দল এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছে।

মতামত দিন