ফিলিং স্টেশন থেকে অবৈধ জ্বালানি মজুত, দেওয়ানগঞ্জে যুবকের কারাদণ্ড।
জামালপুরের দেওয়ানগঞ্জে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুতের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠার বিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তির নাম মো. সাব্বির (২১)। তিনি উপজেলার হাতিভাঙ্গা উত্তর কাঁঠাবিল গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, কাঠার বিল ফিলিং স্টেশন থেকে অনুমোদন ছাড়াই প্রায় ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে অন্যত্র মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সাব্বির। বিষয়টি নজরে এলে উপজেলা প্রশাসন তাকে আটক করে।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হক জানান, ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে যাওয়ার সময় পাম্পের কাছেই তাকে আটক করা হয় এবং অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে শাস্তি কার্যকর করা হয়।

মতামত দিন