অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক মারা গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মির্জা ফারুক মারা গেছেন। তার মৃত্যুতে পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নাট্যকার মাসুম রেজা।
তিনি জানান, সকাল ১০টার দিকে মির্জা ফারুকের মৃত্যু হয়। তবে দাফন বা সমাহিত করার সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে।
পারিবারিক তথ্য অনুযায়ী, মির্জা ফারুক ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক এবং একজন বীর মুক্তিযোদ্ধা।
তার মৃত্যুতে সহকর্মী ও স্বজনরা শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
এদিকে তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বন্যা মির্জা ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’সহ একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। তিনি চলচ্চিত্রেও কাজ করেছেন।

মতামত দিন