অপরাধ
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে সাঁড়াশি অভিযানে ১৯ গ্রেপ্তার, উদ্ধার ৩৪০০ ইয়াবা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে যাত্রাবাড়ীর একাধিক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, এ সময় মোট ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধে জড়িতরা রয়েছেন। তাদের কারও বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে, কেউ আবার ওয়ারেন্টভুক্ত আসামি, আবার কয়েকজনকে মোবাইল কোর্টের আওতায় আনা হয়েছে।

আটকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— নাছিম খান ওরফে নাজমুল (৩২), বাদশা মিয়া (৩৮), মো. আব্দুল হাকিম (২৪), আরমান (৩০), মো. রাশেদুল ইসলাম রাব্বি (৩০), মো. মুসা ঘোরামি (৩৫), মো. মোশারফ হোসেন ভুঁইয়া (৪৩), মো. মামুন (২২), রুবেল হোসেন (২৮), নাজমুল (২২), আসলাম ভূঁইয়া (২৪), মো. আলাউদ্দিন ওরফে অনিক (২৪), মো. শাহাবুদ্দিন (১৮), শামীম (২৬), আলী আকবর (৪৫), মো. সজীব মিয়া (৩৫), মো. সিয়াম (২৫), বিল্লাল হোসেন (২৭) ও আইজুল ইসলাম (২০)।

তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে দুইজন নিয়মিত মামলার আসামি, তিনজন পুরোনো মামলার সঙ্গে যুক্ত, একজন ওয়ারেন্টভুক্ত এবং একজনের বিরুদ্ধে অন্য অভিযোগ রয়েছে। বাকি কয়েকজনকে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়েছে।

মতামত দিন