আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আমি যদি প্রেসিডেন্ট না হতাম, তাহলে বিশ্ব বহু আগেই ধ্বংস হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন তিনি দেখছেন না।

মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যেখানে আগামী দুই দিন গুরুত্বপূর্ণ হতে পারে এবং পাকিস্তানে আবারও শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইরানের সঙ্গে সংঘাত শেষ হবে কীভাবে—একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে, নাকি সামরিক শক্তি প্রয়োগে দেশটির সক্ষমতা পুরোপুরি ধ্বংসের মধ্য দিয়ে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, উভয় পথই খোলা আছে। তবে তার মতে, একটি চূড়ান্ত সমঝোতাই সবচেয়ে ভালো সমাধান।

তিনি বলেন, পরিস্থিতি যেভাবেই এগোক, শেষ পর্যন্ত সমঝোতাই বেশি কার্যকর হবে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অভ্যন্তরে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং তথাকথিত ‘র‌্যাডিকাল’ গোষ্ঠীর প্রভাব এখন কমে এসেছে।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট না হতাম, তাহলে বিশ্ব বহু আগেই ধ্বংস হয়ে যেত।

মতামত দিন