আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে সৌদি আরব,কাতার এবং তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তান প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার গতি বাড়াতে নতুন কূটনৈতিক উদ্যোগে নেমেছে পাকিস্তান। এই প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সৌদি আরব, কাতার ও তুরস্ক—এই তিন দেশে ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের মূল ফোকাস থাকবে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন।

এই কূটনৈতিক তৎপরতা এমন সময়ে শুরু হচ্ছে, যখন ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার প্রথম দফা কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হয়েছে। এরপর দ্বিতীয় দফা বৈঠক আয়োজনের চেষ্টা চলছে, যাতে অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমার আগেই অগ্রগতি আনা যায়।

সফরসূচি অনুযায়ী, সৌদি আরব ও কাতারে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে তুরস্কে তিনি অংশ নেবেন আন্টালিয়া কূটনীতি ফোরামের পঞ্চম আসরে। সেখানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন শেহবাজ শরিফ।

মতামত দিন