বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা কমপ্লেক্সের পাশ দিয়ে যাওয়া দুমকি-বাউফল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে হাঁটছিলেন হারুন রশীদ খান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারানো পিকআপটি পরে রাস্তার পাশের একটি গাছে আঘাত করে থেমে যায়, এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় পিকআপের সামনের আসনে থাকা মজিবুর রহমান গুরুতর আহত হন। তিনি ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন এবং পণ্য নিয়ে বাউফলের নওয়ালা এলাকায় যাচ্ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহতের বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত পিকআপ জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন