উত্তর ইসরায়েলে রকেট হামলা, সীমান্তে নতুন করে উত্তেজনা।
লেবানন সীমান্ত ঘেঁষা উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলকে লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। বুধবার সকালে চালানো এই হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, নিক্ষিপ্ত রকেটগুলোর কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আটকে দেওয়া হয়েছে। বাকি রকেটগুলো জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
হামলার পরপরই মানারা ও কিরিয়াত শমোনা শহরসহ আশপাশের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। এতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটে যান।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে এ হামলা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
মতামত দিন