আগামী দুই দিনের মধ্যেই আবারও আলোচনায় ফেরার ইঙ্গিত ট্রাম্পের।
ইসলামাবাদে সাম্প্রতিক বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের বন্দরগুলো ঘিরে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই আবারও আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, খুব শিগগিরই—সম্ভবত দুই দিনের মধ্যেই—পাকিস্তানে নতুন করে শান্তি আলোচনা শুরু হতে পারে।
পাকিস্তান ও ইরানের সংশ্লিষ্ট সূত্রও বলছে, চলতি সপ্তাহের শেষ দিকে দুই দেশের প্রতিনিধি দল আবার ইসলামাবাদে জড়ো হতে পারে।
তবে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নতুন বৈঠকের জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে এবং সেই কারণে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
মতামত দিন