ইসরায়েলে অস্ত্র বিক্রির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলে অস্ত্র বিক্রির বিরোধিতায় বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ম্যানহাটনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ জন বিক্ষোভকারী অংশ নেন।
বিক্ষোভকারীরা মার্কিন সিনেটর চাক শুমার ও কির্স্টেন গিলিব্র্যান্ডের দফতরের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তারা যুদ্ধের জন্য অর্থ ব্যয় না করে তা শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের উন্নয়নে ব্যয় করার দাবি তোলেন। পাশাপাশি সম্ভাব্য সিনেট ভোটে ইসরায়েলে অতিরিক্ত অস্ত্র বিক্রির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
পরে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তা খালি করার নির্দেশ দিলে বিক্ষোভকারীদের আটক করার হুমকি দেয় পুলিশ। তবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে।
শেষ পর্যন্ত নিউইয়র্ক পুলিশ অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানা গেছে।
মতামত দিন