গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ১ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে। বাকি ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে ঢাকা জেলার ৪ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা বিভাগে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা এ সময়ে ৬ জনে পৌঁছেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১২৯ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, বর্তমানে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার ৬৫২ জন। একই সময়ে ৯ হাজার ৩০৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মতামত দিন