বৈঠকে ব্যর্থের পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে দীর্ঘ সময় ধরে চলা আলোচনা শেষ হওয়ার পর ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে “তীব্রভাবে আগ্রহী”।
ট্রাম্প আরও জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন বা উন্নয়ন করতে দেওয়া হবে না। এই প্রশ্নেই মূলত দুই দেশের অবস্থানের মধ্যে এখনো গভীর পার্থক্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার ওই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা একাধিক বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তিতে পৌঁছানো যায়নি।
বৈঠক ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দর কার্যক্রমকে কেন্দ্র করে নতুন কড়াকড়ি আরোপের পদক্ষেপ নেয়, যা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

মতামত দিন