মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল সংঘাতে সহযোগিতার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানকে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেন।
চিঠিতে ইরানি রাষ্ট্রদূত অভিযোগ করেন, এসব দেশ ইরানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে সহায়তা করেছে এবং তাদের ভূখণ্ড ব্যবহার করে “আগ্রাসনকারীদের” সুযোগ করে দিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।
তিনি আরও দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে এবং এর ফলে দেশটি বস্তুগত ও নৈতিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই আন্তর্জাতিক আইনের আওতায় পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি।
সূত্র: পার্সটুডে
মতামত দিন