দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ ঘোষণা।
অপরিশোধিত জ্বালানি তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) সাময়িকভাবে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।
জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে।
ইআরএল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী চালান মে মাসের প্রথম সপ্তাহে দেশে পৌঁছানোর পরই আবার স্বাভাবিক পরিশোধন কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের সংকট বা বিঘ্ন সৃষ্টি হবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

মতামত দিন