আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ অবরোধ তুলে নিতে ওয়াশিংটনকে আহ্বান সৌদির।

নিজেস্ব প্রতিবেদক:

পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো নতুন করে উদ্বেগে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, চলমান উত্তেজনা আরও বেড়ে গেলে ইরান গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালীতে প্রভাব ফেলতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী ঘিরে নেওয়া অবরোধমূলক অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং আলোচনায় ফিরে যাওয়ার ওপর জোর দিচ্ছে। তাদের মতে, বর্তমান নীতি ইরানকে আরও উসকে দিতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল ইরানের ওপর অর্থনৈতিক প্রভাব ফেললেও এর পাল্টা প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালী বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।

অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে, উত্তেজনা বাড়লে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে কৌশলগত নৌপথে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারকে আরও অস্থিতিশীল করে তুলবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মতামত দিন