বন্দর সংশ্লিষ্টরা জানান, সরকারি ছুটির কারণে দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে এদিন সব ধরনের লোড-আনলোডসহ পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। ফলে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও সীমিত রয়েছে।
বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও নববর্ষ উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অস্থায়ী ব্যবস্থা।
তারা আরও বলেন, আগামী বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকেই বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ল্যান্ড পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই এবং চেকপোস্ট দিয়ে স্বাভাবিকভাবেই পারাপার চলছে।
মতামত দিন