কারওয়ান বাজারে বেলুন আটকে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
মেট্রোরেল সংশ্লিষ্টরা জানান, একটি গ্যাস বেলুন উড়ে এসে উচ্চভোল্টেজ বৈদ্যুতিক লাইনে আটকে গেলে নিরাপত্তার স্বার্থে ওই অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরে সংশ্লিষ্ট টিম ঘটনাস্থলে গিয়ে বেলুনটি অপসারণের কাজ শুরু করে। উচ্চভোল্টেজ লাইনের কারণে সতর্কতার সঙ্গে কাজ করতে হওয়ায় কিছুটা সময় লাগে।
প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঘটনার পর সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের জটিলতা তৈরি হয়নি।

মতামত দিন