দেশ ও জাতিকে মুক্ত করার আপসহীন লড়াই চালিয়ে যেতে হবে: জামায়াতে আমির।
বাংলা নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশে থাকা বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই বার্তা দেন।
বিবৃতিতে তিনি বলেন, সময়ের ধারাবাহিকতায় আরেকটি নতুন বছর এসেছে, যা জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এই নববর্ষকে তিনি একটি পরিবর্তনের বার্তা বহনকারী সময় হিসেবে উল্লেখ করেন এবং সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের বর্তমান বাস্তবতায় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। একটি ন্যায়ভিত্তিক ও প্রত্যাশিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি মনে করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়তে জাতির সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বিবৃতির শেষাংশে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন তিনি।
মতামত দিন