আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্প একজন ‘মানসিক ভারসাম্যহীন’, তাকে দায়িত্ব থেকে অপসারণ করা দরকার: জন ব্রেনান।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন ব্রেনান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি ট্রাম্পকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ বলে আখ্যা দিয়ে তাকে দায়িত্ব থেকে অপসারণের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রেনান বলেন, ট্রাম্পের কিছু বক্তব্য, বিশেষ করে ইরান ইস্যুতে তার মন্তব্য, আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। তার মতে, এ ধরনের অবস্থান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতির জন্যই রয়েছে, যেখানে কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন। ব্রেনানের দাবি অনুযায়ী, ট্রাম্পের আচরণ সেই ধরনের অযোগ্যতার ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, বারাক ওবামা প্রশাসনের সময় জন ব্রেনান সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন