‘বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত’—অপু বিশ্বাস।
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বিয়ে নিয়ে নিজের পুরোনো সিদ্ধান্তকে ভুল হিসেবে উল্লেখ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে খোলামেলা মন্তব্য করেন।
অপু বিশ্বাস বলেন, খুব অল্প বয়সে আবেগের বশে নেওয়া সিদ্ধান্তই ছিল তার জীবনের বড় একটি ভুল। তার মতে, তখন পর্যাপ্ত পরিপক্বতা না থাকায় বিয়ের সিদ্ধান্ত সঠিক হয়নি।
তিনি আরও বলেন, জীবনের অভিজ্ঞতা থেকে এখন তিনি মনে করেন, মেয়েদের পর্যাপ্ত ম্যাচিউরিটি না আসা পর্যন্ত বিয়ে নিয়ে তাড়াহুড়া করা উচিত নয়।
অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতির কারণে আলোচনায় থাকেন। সমালোচনা বা ট্রল প্রসঙ্গে তিনি জানান, এসব বিষয় তাকে খুব একটা প্রভাবিত করে না, বরং অনেক সময় তিনি এগুলো এড়িয়ে চলেন।
উল্লেখ্য, ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। পরবর্তীতে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে তিনি প্রকাশ্যে বিষয়টি জানান। এরপর ২০১৮ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে।
মতামত দিন