জাতীয়
ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে শীর্ষ পদে রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

একই সঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য জাকারিয়াকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার সমমানের।

এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে গত বছরের ২ নভেম্বর নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে সচিব করা হয় এবং তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালে গত ২৫ মার্চ জাকারিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রথমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়। পরে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়।

মতামত দিন