গণভোট অস্বীকার করে দেশকে কৃত্রিম রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম।
গণভোটের রায় অস্বীকার করে দেশকে কৃত্রিম সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহার থেকে সরে গিয়ে অবস্থান পরিবর্তন করেছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখে দেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলামের মতে, বিএনপির এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণে দেশ একটি অস্থিরতার দিকে এগোচ্ছে এবং এর দায় দলটিকেই বহন করতে হবে।
তিনি আরও সতর্ক করেন, বর্তমান পরিস্থিতির পরিণতি বিএনপির জন্য অনুকূল নাও হতে পারে।
অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত থেকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মতামত দিন