ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে আগের তুলনায় দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে সরকারের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এলএনজি ও ক্রুড অয়েল এখন আগের তুলনায় প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি বলেন, বাজারের এই আকস্মিক চাপ মোকাবিলায় আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে।

মন্ত্রী আরও জানান, পর্যাপ্ত মজুদ না থাকায় বাধ্য হয়ে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে, যা খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। তার মতে, অন্তত দুই মাসের রিজার্ভ থাকলে এই সংকট অনেকটাই এড়ানো যেত।

আগামী বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ আরোপ করবে না।

অর্থনৈতিক কাঠামো নিয়ে মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতে বাজেটের আকার বাড়লেও বাস্তব অর্থনৈতিক সক্ষমতা সে অনুপাতে বাড়েনি। পাশাপাশি করযোগ্য আয় না বাড়ায় বর্তমান আর্থিক চাপ আরও স্পষ্ট হয়েছে।

মতামত দিন