আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলে অস্ত্র রপ্তানি ঘিরে অস্ট্রেলিয়ার আদালতে মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলে অস্ত্র রপ্তানি সংক্রান্ত সরকারি অনুমতির নথি প্রকাশের দাবিতে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মানবাধিকার সংস্থা তিনটি এই আইনি পদক্ষেপ নিয়েছে।

মামলাটি করেছে আল-হক, আল-মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস। তারা দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসকে সংশ্লিষ্ট রপ্তানি অনুমতির নথি প্রকাশে বাধ্য করার আবেদন জানিয়েছে।

সংস্থাগুলোর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগের এবং পরবর্তীতে কার্যকর থাকা অস্ত্র রপ্তানির অনুমতিগুলো এই নথির আওতায় রয়েছে। পাশাপাশি এমন সব প্রযুক্তি ও সামগ্রীও অন্তর্ভুক্ত, যেগুলো সরাসরি ইসরায়েলে পাঠানো না হলেও পরোক্ষভাবে সেখানে পৌঁছাতে পারে।

তাদের মতে, এই নথিগুলো প্রকাশ পেলে বোঝা যাবে—অস্ত্র বা সামরিক প্রযুক্তি এমন কোনো ব্যবহারের ঝুঁকি তৈরি করেছে কি না, যা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত হতে পারে।

সংস্থাগুলো আরও জানিয়েছে, যদি দেখা যায় অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ঝুঁকি মূল্যায়ন যথাযথভাবে হয়নি, তবে তা মন্ত্রীর সিদ্ধান্তকে আইনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং অস্ত্র রপ্তানি বন্ধের দাবিও জোরালো হবে।

মতামত দিন