আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবানন সীমান্তে সেনা পরিদর্শনে নেতানিয়াহু, যুদ্ধ পরিস্থিতি ঘিরে নতুন বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দখলকৃত দক্ষিণ লেবানন সীমান্তে গিয়ে সেনাদের অবস্থান পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর এটাই প্রথমবার তিনি ওই এলাকায় যান।

রোববার (১২ এপ্রিল) সীমান্ত অঞ্চলে উপস্থিত হয়ে তিনি সেনা কমান্ডারদের সঙ্গে একটি কৌশলগত বৈঠকে অংশ নেন এবং মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের প্রকাশিত ভিডিওর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এ সময় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতানিয়াহু দাবি করেন, ইরান ও তাদের সহযোগী শক্তিগুলো বর্তমানে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে রয়েছে এবং যুদ্ধের গতিপথ বদলাতে চাইছে।

অন্যদিকে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানান, দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত এলাকায় ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ওই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ফেরার সুযোগ দেওয়া হবে না।

মতামত দিন