আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ন্যাটো খাতে যুক্তরাষ্ট্রের ব্যয় পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিলেন ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ন্যাটোতে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই খাতে খরচ এখন গভীরভাবে পর্যালোচনার আওতায় আনা হবে।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ন্যাটোর ভূমিকা ও কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অবস্থানে ন্যাটোর প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।

তিনি বলেন, “তারা আমাদের পাশে দাঁড়ায়নি। এখন কিছুটা সক্রিয় হতে চাচ্ছে, কিন্তু তখন পরিস্থিতি ভিন্ন ছিল।”

ন্যাটোতে দীর্ঘদিনের ব্যয় প্রসঙ্গে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এই জোটে ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে, মূলত ইউরোপীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে। তার মতে, এই ভারসাম্য নিয়ে পুনর্বিবেচনা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দায়িত্ব বহন করছে, যা যৌক্তিক কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সবশেষে ট্রাম্প ইঙ্গিত দেন, ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশগ্রহণ ভবিষ্যতে আরও কঠোরভাবে পর্যালোচনা করা হতে পারে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন