অপরাধ
ছবি: সংগৃহীত

হাম টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের অভিযোগে ইউনূসসহ কয়েকজনের বিরুদ্ধে দুদকে আবেদন।

নিজেস্ব প্রতিবেদক:

হাম রোগ প্রতিরোধে টিকা ও সিরিঞ্জ ক্রয় সংক্রান্ত কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যানের কাছে এই আবেদন জমা দেন।

আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

আইনজীবীরা তাদের আবেদনে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি অনুযায়ী, টিকা সরবরাহে ঘাটতি এবং ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

আবেদনে আরও বলা হয়, টিকা ক্রয় পদ্ধতিতে পরিবর্তন, সময়মতো সরবরাহ নিশ্চিত না করা এবং স্বাস্থ্য খাতে বাজেট থাকা সত্ত্বেও কার্যকর ব্যবহার না হওয়ায় অনিয়মের সন্দেহ তৈরি হয়েছে।

তারা দাবি করেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে নানা অভিযোগ ও আলোচনা উঠে এসেছে, যা তদন্তের প্রয়োজনীয়তা বাড়িয়েছে।

দুদককে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, শিশুদের জীবন রক্ষা এবং স্বাস্থ্য খাতের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই তদন্ত জরুরি।

মতামত দিন