জাতীয়
ছবি: সংগৃহীত

নববর্ষ ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণে সিএমপির বিশেষ নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

বৈশাখী উৎসবকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ দুই সাংস্কৃতিক কেন্দ্র ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই দুই এলাকায় যানবাহনের চলাচল সীমিত থাকবে।

মূলত অনুষ্ঠান চলাকালীন সময় জনসমাগম ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নজরুল স্কয়ার (ডিসি হিল) ও সিআরবি শিরিষতলা ঘিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে আশপাশের একাধিক সড়কে অস্থায়ীভাবে রোড ব্লক ও ডাইভারশন চালু থাকবে।

ডিসি হিল এলাকায় লাভ লেইন, চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং পুলিশ প্লাজা সংলগ্ন বোস ব্রাদার্স মোড়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এসব পয়েন্টে স্বাভাবিক ট্রাফিক প্রবাহ ব্যাহত হতে পারে।

একইভাবে সিআরবি এলাকায় আটমার্সিং, ফ্রান্সিস রোড, কাঠের বাংলো ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড় হয়ে সিআরবি অভিমুখী যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত রাখা হবে।

সিএমপি জানিয়েছে, উৎসব নির্বিঘ্ন করতে এই ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার ও ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন