ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ এপ্রিল শাহবাগ স্টেশনে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল থামবে না বা যাত্রী ওঠানামা বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরো দিনই বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষের ব্যাখ্যায় বলা হয়েছে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত জনসমাগমের আশঙ্কা থাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমটিসিএল। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে।
মতামত দিন