ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে ভারত খুলছে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা: হুমায়ুন কবির।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের সঙ্গে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা সুবিধা ফের চালুর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা খুলে দেয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে বৈঠক শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে এবং বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত থাকায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ আলোচনায় এসেছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে আলোচনা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের সফরে দিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কসহ একাধিক বিষয়ে মতবিনিময় করেন।

এই সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও সক্রিয় হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন