অর্থনীতি
ছবি: সংগৃহীত

হরমুজ নিয়ে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও দ্রুত বেড়ে গেছে। এতে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা ছাড়িয়ে গেছে।

রোববারের লেনদেনে ব্রেন্ট তেলের দাম ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলারে পৌঁছায়। সাম্প্রতিক সময়ে ওঠানামার মধ্যেই এটি আবারও বড় ধরনের ঊর্ধ্বগতি।

বাজারে এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেঙে যাওয়া এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি বড় ভূমিকা রাখছে বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে যুক্তরাষ্ট্র নৌ অবরোধের ঘোষণা দিলেও পরে সামরিক কমান্ড জানায়, কেবল ইরান সংশ্লিষ্ট জাহাজ নিয়েই কড়াকড়ি থাকবে, সাধারণ বাণিজ্যিক চলাচল চালু থাকবে।

বিশ্বের মোট তেল-গ্যাস সরবরাহের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো উত্তেজনা দ্রুত বৈশ্বিক বাজারে প্রভাব ফেলে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারেও চাপ দেখা দিয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সূচকে পতন হয়েছে, যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

মতামত দিন