সিলেটে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত।
নিজেস্ব প্রতিবেদক:
সিলেট অঞ্চলে দুপুরের আগেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে।
এই পরিস্থিতি ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন