জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী ২০ এপ্রিল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে আগামী ২০ এপ্রিল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বহুল আলোচিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হবে।

পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়ন উদ্যোগের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল উইং থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকালে তিনি হেলিকপ্টারে করে বগুড়ায় পৌঁছাবেন এবং দিনের শুরুতেই বিচার বিভাগীয় কার্যক্রমের অংশ হিসেবে ই-বেইলবন্ড সেবা চালু করবেন।

এরপর একাধিক সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন।

দুপুরের দিকে তিনি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পারিবারিক স্থানে সময় কাটাবেন।

দিনের শেষ ভাগে সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

সফরকে ঘিরে ইতোমধ্যে বগুড়ায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও রাখা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে।

মতামত দিন