হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা, ভিসা নীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
হজ পালনের ক্ষেত্রে কেবলমাত্র নির্ধারিত ‘হজ ভিসা’কেই বৈধ হিসেবে ঘোষণা দিয়েছে সৌদি আরব। অন্য কোনো ভিসা ব্যবহার করে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া যাবে না।
রোববার (১২ এপ্রিল) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়।
মন্ত্রণালয় জানায়, বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য সরকার অনুমোদিত হজ ভিসাই একমাত্র বৈধ মাধ্যম। ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসায় হজ করার কোনো সুযোগ নেই।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিকল্প ভিসা ব্যবহার করে হজে অংশ নেওয়ার চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না এবং অনুমতি দেওয়া হবে না।
তবে সৌদি আরবের ভেতরে বসবাসকারী নাগরিক ও প্রবাসীদের জন্য আলাদা প্রক্রিয়া রয়েছে। তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নির্ধারিত অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, হজের জন্য যেকোনো বুকিং বা রিজার্ভেশন অবশ্যই অনুমোদিত চ্যানেলের মাধ্যমে করতে হবে। অননুমোদিত বা ভুয়া মাধ্যম ব্যবহার করলে জটিলতায় পড়তে হতে পারে।

মতামত দিন