অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খাঁনকে।

নিজেস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁন আপাতত দায়িত্বে থাকছেন না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

এমডির অনুপস্থিতিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্যাংকের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

তবে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ওমর ফারুক খাঁন। তিনি দাবি করেন, ব্যক্তিগত কারণে—বিশেষ করে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে—আগামী ৩১ মে পর্যন্ত তিনি নিজ উদ্যোগেই ছুটি নিয়েছেন এবং এজন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

মতামত দিন