জাতীয়
ছবি: সংগৃহীত

জামিনের পর কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন।

নিজেস্ব প্রতিবেদক:

হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের জামিন আদেশ পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্ত করা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে বলেন, জামিননামা হাতে পাওয়ার পর নিয়ম মেনে দ্রুতই মুক্তির প্রক্রিয়া শেষ করা হয়েছে।

এর আগে একই দিন দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

মতামত দিন