অর্থনীতি
ছবি: সংগৃহীত

এক লাফে বেড়েছে ফার্নেস অয়েলের দাম, মধ্যরাত থেকে কার্যকর নতুন দর।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ফার্নেস অয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে প্রায় ২৫ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।

রোববার (১২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্যহার একই দিন মধ্যরাত থেকেই কার্যকর হবে।

সংশোধিত দরে প্রতি লিটার ফার্নেস অয়েল এখন ৯৪ টাকা ৬৯ পয়সায় বিক্রি হবে, যা আগে ছিল ৭০ টাকা ১০ পয়সা।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি—বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব—এই সমন্বয়ের পেছনে বড় কারণ। মার্চের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্ল্যাটস রেট এবং সাম্প্রতিক আমদানি করা ক্রুড অয়েলের দামের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জ্বালানি মূলত বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েলের চাহিদা সবচেয়ে বেশি।

মতামত দিন