জাতীয়
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। এর আগে শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

দীর্ঘ রাজনৈতিক ও আইনি জীবনে শফিক আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আইন অঙ্গনেও তার ছিল সক্রিয় উপস্থিতি। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন