চলতি বছরের হজযাত্রা শুরু হচ্ছে আগামী ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ থেকে চলতি বছরের হজযাত্রা শুরু হচ্ছে আগামী ১৭ এপ্রিল। প্রথম দিনের ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়াকোবাদ।
তিনি জানান, হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন সরকারপ্রধান। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এবার হজ ফ্লাইট পরিচালনায় জটিলতা এড়াতে আগেভাগেই সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

মতামত দিন