জাতীয়
ছবি: সংগৃহীত

খুব দ্রুতই খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন।

নিজেস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় শ্রমবাজার আরও সহজ, স্বচ্ছ ও কম খরচে করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার (১২ এপ্রিল) তিন দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, শ্রমিকদের জন্য খরচ কমানো এবং প্রক্রিয়া সহজ করার বিষয়টি আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে সিন্ডিকেট ব্যবস্থার অবসান ঘটিয়ে শ্রমবাজারকে স্বচ্ছ করার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ার সঙ্গে দ্রুতই জনশক্তি রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি হচ্ছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় শ্রমবাজারকে আরও কার্যকর করার পথ নিয়েও কথা হয়েছে।

অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে জানান তিনি। তবে এটি মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমাধানের চেষ্টা চলছে বলে ইঙ্গিত দেন।

মালয়েশিয়ার শ্রম আইনের বিষয়ে তিনি বলেন, দেশটির নিজস্ব কিছু নীতিমালা রয়েছে যা বিশ্বব্যাপী প্রযোজ্য। তবে বাংলাদেশের পক্ষ থেকে কিছু নিয়ম আরও সহজ করার অনুরোধ জানানো হয়েছে, কারণ মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার।

এ বিষয়ে মালয়েশিয়া সরকার জানিয়েছে, তারা বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

মতামত দিন