এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো দুই জাহাজ,জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একের পর এক এলপিজি ও এলএনজি বহনকারী জাহাজ ভিড়তে শুরু করেছে।
শনিবার রাতে ভারত ও মালয়েশিয়া থেকে আসা দুটি জাহাজ বন্দরের চার্লি ও ব্রাভো পয়েন্টে নোঙর করে।
রোববার যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের একটি এলএনজি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। একইসঙ্গে সোমবার মালয়েশিয়া থেকে ‘পল’ নামের আরেকটি এলপিজি জাহাজ আসবে।
পরবর্তী ধাপে ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের আরও দুটি এলএনজি জাহাজ দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও সংকটের প্রভাব মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে নিয়মিতভাবে এলপিজি ও এলএনজি আমদানি বাড়ানো হচ্ছে।
সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, জাহাজগুলোর অবস্থান ও আগমনের বিষয়টি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মতামত দিন