অপরাধ
ছবি: সংগৃহীত

রংমালা বাজার থেকে ১৯ মামলার আসামি ‘মাইস্যা ডাকাত’ গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একাধিক মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ‘মাইস্যা ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রংমালা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, ধর্ষণসহ মোট ১৯টি মামলা রয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

একটি মামলায় ১৬৪ ধারার জবানবন্দিতেও তার সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন