বিনোদন
ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতীয় সংগীতাঙ্গনে এক যুগের অবসান ঘটেছে। প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম জানিয়েছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। শেষ সময়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

৯২ বছর বয়সী এই শিল্পী দীর্ঘ সংগীতজীবনে হিন্দিসহ একাধিক ভাষায় হাজারো গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

সঙ্গীত জগতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মভূষণ সম্মাননা লাভ করেন। ১৯৯৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন তিনি।

লতা মঙ্গেশকরের ছোট বোন হলেও নিজের স্বতন্ত্র কণ্ঠশৈলীর মাধ্যমে তিনি উপমহাদেশের সংগীতে আলাদা পরিচিতি গড়ে তোলেন। আর ডি বর্মণের সঙ্গে তার সঙ্গীতযাত্রা বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

তার মৃত্যুতে সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন