রাজশাহীতে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের কার্যক্রম শুরু।
রাজশাহীতে জ্বালানি তেল বিতরণে ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে রাজশাহীর গুলগফুর পেট্রোল পাম্পে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, নতুন এই ব্যবস্থার আওতায় মোটরসাইকেল চালকদের আগে অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধিত ব্যবহারকারীরা একবারে সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি নিতে পারবেন এবং পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, নিবন্ধন ছাড়া কোনো গ্রাহককে জ্বালানি সরবরাহ করা হবে না। পাশাপাশি কৃষি সেচ কাজে ব্যবহৃত ডিজেল কৃষি কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে।
নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোটরসাইকেল চালকরা। তবে তারা নিয়মিত ও সুশৃঙ্খলভাবে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

মতামত দিন