জাতীয়
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার শাজাহানপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। চালকের দ্রুত সিদ্ধান্তে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে নেওয়ায় কেউ হতাহত হননি।

রোববার (১২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী বাসটি চলার সময় হঠাৎ আগুন ধরে যায়।

খবর পেয়ে সকাল ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয়। শাজাহানপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টা ২ মিনিটে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের ব্যাটারি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মতামত দিন