হাইতির দুর্গে উৎসবের ভিড়ে পদদলিত, নিহত অন্তত ৩০।
উৎসবকে ঘিরে জমে ওঠা ভিড় মুহূর্তেই পরিণত হয় ট্র্যাজেডিতে—হাইতির উত্তরাঞ্চলের ঐতিহাসিক লাফেপিয়েরে কিটাডেলে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুর্গটিতে বার্ষিক আয়োজন উপলক্ষে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে।
নর্ড অঞ্চলের সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান জ্যঁ অঁরি পেতি জানান, অতিরিক্ত ভিড় ও সমন্বয়ের অভাব থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
ঘটনার পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ার। তিনি নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, এই দুর্যোগে সরকার সব ধরনের সহায়তা দেবে।
ঐতিহাসিক এই লাফেপিয়েরে কিটাডেল হাইতির একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত।

মতামত দিন